মহিলাদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ - The News Lion

মহিলাদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  মহিলাদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কাটোয়া শহরে। টাকা ফেরতের দাবিতে শনিবার কয়েকশো মহিলা কাটোয়া থানায় এসে জড়ো হন। অভিযোগকারীরা জানান স্থানীয় গৃহবধূদের সেলাই সহ একাধিক হাতের কাজ শিখিয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।


 সেই মতো  মহিলাদের  কারও কাছ থেকে ১২০০ টাকা থেকে ১৫০০,  আবার কারও কাছ থেকে  ২৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।ওই টাকার বিনিময়ে মহিলাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রোজেক্টে কাজ পাইয়ে দেবার প্রতিশ্রুতিও দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাটোয়া শহরের সুবোধ স্মৃতি রোড এলাকায় একটি  মার্কেট কমপ্লেক্সে ২০১৯ সাল থেকে ভাড়া নিয়ে কালনার এক ব্যক্তি অফিস চালিয়ে আসছিলেন।


 তিনি তাঁর সংস্থার ব্যানারে 'ভারত সরকারের বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রালয়ের অধীন'   ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট বলে উল্লেখ করেছেন। এমনকি ব্যানারে  সরকারি অশোক স্তম্ভর ছাপ ব্যবহার করা হয়। কৌশল  বিকাশ কেন্দ্র বলে লেখা রয়েছে ওই সংস্থার ব্যানারে। স্বভাবতই কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা ভেবেই অনেকেই বিশ্বাস করেন।


 স্থানীয়দের দাবি কাটোয়া শহরে এরকম প্রায় ১২০০ - ১৩০০ জন মহিলার কাছ থেকে টাকা তোলা হয়েছে। কিন্তু প্রায় আট নয় মাস কেটে গেলেও কেউ কাজ না পাওয়ায় সন্দেহ হয়। তারপর টাকা ফেরত চাইলে টাকা ফেরত না পেলে এদিন মহিলারা দল বেঁধে থানায় আসেন। এই ঘটনায় পুলিশ দুই মহিলা সহ তিনজনকে আটক করেছে।তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.